কলাপাড়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা এবং কলাপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী,উপজেলা বিএনপির সহ সভাপতি গাজী গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, সেলিম সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আমান সুমন, কলাপাড়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন সিকদার, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিলন, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্যাদা, বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক জুয়েল সিকদার, লিটু বিশ্বাস, সজল বিশ্বাস, উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ঢালী রুহুল আমিন অভি, উপজেলা ছাত্রদল সভাপতি ইয়াদুল ইসলাম তুষার প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর, মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার, মনিবর রহমান, সালাউদ্দিন আহম্মেদ,টিপু বিশ্বাস, সোহরাব হোসেন বিশ্বাস, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ইমরান বিশ্বাস, সহ সভাপতি গাজী মোহাম্মদ সুলতান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাদল মৃধাসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, ওলামা দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বক্তারা ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে সকলের সম্মিলিত উপস্থিতি এবং বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্ট 






















