ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

সাইফ উল আরেফীনকে জেলা প্রশাসক হিসেবে দেখতে চাই: এমপি খোকন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) কালকিনি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌরসভার নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। বক্তব্যে তিনি বিদায়ী ইউএনও সাইফ উল আরেফীনের প্রশাসনিক দক্ষতা, সততা ও সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীলতার প্রশংসা করেন।

এ সময় এমপি খোকন বলেন, “সাইফ উল আরেফীনের মতো একজন দক্ষ, সৎ ও জনবান্ধব কর্মকর্তাকে ভবিষ্যতে জেলা প্রশাসক হিসেবে দেখতে চাই।” তিনি বিদায়ী ইউএনওর কর্মময় জীবনের সফলতা কামনা করেন এবং ভবিষ্যৎ দায়িত্বে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী এবং ডাসার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইউএনও সাইফ উল আরেফীন কালকিনিতে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও জনস্বার্থের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখেছেন। তাঁর সততা, দক্ষতা ও আন্তরিকতার কারণে তিনি স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন।

অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভার নাগরিক সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী ইউএনও সাইফ উল আরেফীনের হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়।

শেষে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায়ী ইউএনওকে সংবর্ধনা জানান স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় অনেকের আবেগঘন বক্তব্য ও স্মৃতিচারণে অনুষ্ঠানটি এক বিনম্র ও হৃদয়স্পর্শী পরিবেশে পরিণত হয়।

জনপ্রিয় সংবাদ

সাইফ উল আরেফীনকে জেলা প্রশাসক হিসেবে দেখতে চাই: এমপি খোকন

প্রকাশিত : ০৭:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬