বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নাতে রাসূল (সা.) পরিবেশনের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় শিল্পীরা।
এ সময় নাতে রাসূল পরিবেশনের পাশাপাশি ইসলামী ভাবধারার বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। এতে স্থানীয় শিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















