পিরোজপুর প্রতিনিধি: বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ,এই স্লোগানকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগরে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের ঘোষণার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জিয়ানগর উপজেলার পত্তাশী জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিরোজপুর জেলা জাসাসের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদা আহমেদ ও জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ।
বিশিষ্ট সমাজসেবক মহিদুল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়ানগর জাসাসের সদস্য সচিব ওবায়দুল ইসলাম। এ সময় বিএনপি ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ করা হয়। পরে পত্তাশী জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করেন আয়োজকরা।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

ডেস্ক রিপোর্ট 






















