ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মোল্লার ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট আব্দুস সালেক মোল্লার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সুলতান আহমেদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না।

সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব আব্দুর রাজ্জাক মুনান, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাতেন, ফজলুল হক সেন্টু, সামশুদ্দোহা মিলন, শমীরকৃষ্ণ দাস বাচ্চু ও আব্দুর মান্নান দরানী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরু দিদা মো. খালেদ রবি, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ ও মো. মির্জা জহিরুল হকসহ বিভিন্ন উপজেলা থেকে আসা মুক্তিযোদ্ধা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালেক মোল্লার সাহসিক ভূমিকা ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ছুড়তে পারে রাশিয়া

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মোল্লার ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

প্রকাশিত : ০৯:২১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬