ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ইউরোপীয় মেয়ে বিয়ে করছেন বিলাওয়াল ভুট্টো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো বিয়ে করছেন। তার আংটিবদল ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আর তার হবু স্ত্রী একজন ইউরোপীয়। তবে তার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইল আউসাফ শনিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলেছে, তার বিয়ের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।

বিলাওয়াল ভুট্টো পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বর্তমান চেয়ারম্যান।

সূত্র জানিয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বর্তমানে ব্যক্তিগত সফরে ইউরোপের দেশ অস্ট্রিয়ায় রয়েছেন এবং বিয়ের যাবতীয় কাজকর্ম সম্পন্ন করছেন। তিনি ২৭ আগস্ট দেশটিতে যান এবং ৩১ আগস্ট পর্যন্ত অপেক্ষা করবেন।

বিলাওয়াল ভুট্টোর বর্তমান বয়স ৩৮ বছর। তিনি ১৯৮৮ সালের ২১ সেপ্টেম্বর জন্ম নেন।

তার বিয়ের বিষয়টি গোপনীয়তা রেখে করা হচ্ছে। ফলে পরিবারের পক্ষ থেকে এ নিয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী, দায়িত্ব সামলাবেন হুমায়ুন কবির

ইউরোপীয় মেয়ে বিয়ে করছেন বিলাওয়াল ভুট্টো

প্রকাশিত : ১০:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬