দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. এ কে এম আব্দুল হান্নান ভূঁইয়ার স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় টিএসসি কনফারেন্স হলে আয়োজিত স্বরন সভায় রেজিস্ট্রার প্রফেসর মো: জামাল হোসেনের সভাপতিত্বে ও ডিপুটি রেজিস্ট্রার ড.আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
এছাড়াও স্মৃতিচারণ করেন অধ্যাপক ড. মো: মাহবুব রব্বানী, অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান, অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. বদিউজ্জামান, পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, উপপরিচালক মাহফুজুর রহমান, শিক্ষার্থী ও ছাত্রদল সাধারণ সম্পাদক সোহেল রানা জনি প্রমূখ।
স্মরণ সভায় বক্তাগন মরহুম প্রফেসর ড. এ কে এম আব্দুল হানান ভূঁইয়ার গুন সমূহ অন্তরে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্ট 






















