বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন, বেতাগী, বরগুনার আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. নুরুল ইসলাম মনি এমপি।
সভায় দুর্যোগের আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং দুর্যোগ মোকাবিলায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ ও প্রস্তুতিই যথেষ্ট নয়; এর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমিয়ে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস করা সম্ভব।
সভা থেকে দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো দুর্যোগে সমন্বিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়।

ডেস্ক রিপোর্ট 






















