ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

কালিয়াকৈর প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন, উৎসবের আমেজ আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের কর্মসূচির শুরুতে সকাল ৭টায় কালিয়াকৈর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে কালিয়াকৈর বাস স্টেশন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকাসহ বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন, বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি রিয়াজউদ্দিন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, দেওয়ান জসিম উদ্দিন এবং পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ স্থানীয় সর্বস্তরের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মজিবুর রহমান বলেন, “কালিয়াকৈরের মাটি বিএনপির ঘাঁটি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করেই আমরা আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে রাজপথে কাজ করে যাব।”

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরবর্তীতে বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের ঘোষণা দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ০৩:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬