ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

কাশিয়ানী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ (০১ সেপ্টেম্বর) মঙ্গলবার কাশিয়ানী উপজেলা বিএনপি’র উদ্বেগে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিটি উপজেলার শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম এর উপস্থাপনায় এবং সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ ১( কাশিয়ানী- মুকসিদপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা সেলিমুজ্জামান সেলিম।এ সময় তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির ইতিহাস,দেশের ক্রান্তিলগ্নে দলের গনতান্ত্রিক আন্দোলন এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভুমিকা নিয়ে আলোচনা করেন এবং ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম বাস্তবায়নের নেতা কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় আর ও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপি সহসভাপতি সফিকুল ইসলাম সফি,যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা,দপ্তর সম্পাদক নুরে বোরহান লিটন, তথ্য ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম মুন্না, ছাত্র বিষায়ক সম্পাদক বিল্লাল খান, মহিলা দলের সভানৈত্রী শেখ শিলা, উপজেলা ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, সহ কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ভারী বর্ষণের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশিত : ১১:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬