রাঙ্গামাটি প্রতিনিধি: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকাল তিন টার দিকে রাজস্থলী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা জাতীয়তাবাদী মহিলা দলের রাজস্থলী উপজেলার সাধারণ সম্পাদিকা ফরিদা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, কৃষক দলের সভাপতি বিষু সাহা ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা , মৎস্য দলের সভাপতি মিধুসে মারমা, মহিলাদলের যুগ্ন সম্পাদক শিল্পি তালুকতার, রেবাকা মারমা, রানী তঞ্চঙ্গ্যা সহ বিএনপির ও মহিলা দলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। শহর থেকে গ্রাম—সব পর্যায়ে নারীদের আরও ঐক্যবদ্ধ ও সচেতন হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।

ডেস্ক রিপোর্ট 























