হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মাদক সেবীকে ৬ মাসের কারাদণ্ড আরোপ করা হয়েছে। দণ্ডিত যুবক মোঃ সাজেল মিয়া (২৬) উপজেলার দেওরগাছ এলাকার আঃ মনাফের ছেলে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার দেওরগাছ এলাকায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চুনারুঘাট থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন। মোহাম্মদ গালিব চৌধুরী বলেন, মাদকদ্রব্য সেবন করে পরিবার ও প্রতিবেশীদের শান্তিভঙ্গ করার কারণে মোঃ সাজেল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ১০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















