ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ি জেলা দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে অনুদানের চেক বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা–২০২৬ উদ্‌যাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার ও সাধারণ সম্পাদক তমাল দাশ লিটনসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলার ২২টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে প্রতিটি মণ্ডপের জন্য ১৪ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোর প্রস্তুতিতে আর্থিক সহায়তা দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে অযত্নে-অবহেলায় থাকা খেজুর গাছে বেড়েছে কদর

খাগড়াছড়ি জেলা দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে অনুদানের চেক বিতরণ

প্রকাশিত : ০৬:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬