ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বগুড়ার শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

শেরপুর প্রতিনিধি: বগুড়া শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার খানপুর ইউনিয়নের শালফা দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা মোঃ আবু সাঈদ মোল্লার ছেলে খলিল মোল্লা (৪২)।

শনিবার (১৭ অক্টেবর) রাত্রি ৯ টায় একই উপজেলার খামারকান্দি ইউনিয়নের মিসকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ তোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি ৮টা ৫০ মিনিটে খামারকান্দি ইউনিয়নের মিসকিপাড়া গ্রামের ব্রিজের উপর চেকপোস্ট ডিউটি করাকালিন সময়ে মোঃ খলিল মোল্লা নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজতে থাকা নেশা জাতীয় দ্রব্য ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, গ্রেফতার খলিল মোল্লার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০ (ক) ধারায় মামলা রুজু হয়েছে। আজ রেববার তাকে আদালতে সোর্পদ করা হবে।

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে অযত্নে-অবহেলায় থাকা খেজুর গাছে বেড়েছে কদর

বগুড়ার শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত : ০৬:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬