ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেলেন কাজী রাকিব হোসাইন।

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

কাজী রাকিব হোসাইনকে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন একাংশের আহ্বায়ক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী।

সোমবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কাজী রাকিব হোসাইনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল বা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে, এর মধ্যে যেটি আগে ঘটে, সেসময় পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জমির বিরোধে থমকে কালাইয়া বন্দরের উন্নয়ন, মানববন্ধনে ব্যবসায়ী-বাসিন্দারা

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেলেন কাজী রাকিব হোসাইন।

প্রকাশিত : ০৪:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬