ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সাংবাদিক সোহরাব হোসেনের মৃত্যুতে পবিপ্রবি’র উপাচার্যের শোক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ দ্য ডেইলি স্টার পত্রিকার পটুয়াখালী জেলা সংবাদদাতা, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সহ- সভাপতি ও সাধারণ সম্পাদক এ্যাড. মো:সোহরাব হোসেন (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭ টা১০ মিনিটের সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি– রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম হেমায়েত জাহান। এক শোক বার্তায় তিনি বলেন, দীর্ঘদিন যাবত তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে পটুয়াখালীর সকল সুখ,দু:খ, সম্ভাবনা ও সমস্যার কথা জাতীয় পর্যায়ে তুলে ধরেছেন। সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তিনি ছিলেন সকলের কাছে অনুকরণীয়।অত্যন্ত ধার্মিক, সৎ,সাহসী, নির্লোভ ও উন্নত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন সোহরাব হোসেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জনপ্রিয় সংবাদ

নওগাঁর মান্দায় ইউ’পি চেয়ারম্যানের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

সাংবাদিক সোহরাব হোসেনের মৃত্যুতে পবিপ্রবি’র উপাচার্যের শোক

প্রকাশিত : ০৪:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬