ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশে ইপিজেড স্থাপন করতে চায় আমিরাত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৭৯ বার দেখা হয়েছে

বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ এর সম্মেলনস্থলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপকালে আমিরাতের বাণিজ্যমন্ত্রী ইপিজেড স্থাপনে তার ইচ্ছার কথা জানান। প্রধান উপদেষ্টা নীতিগতভাবে পৃথক ইপিজেড স্থাপনের ব্যাপারে সম্মত হয়েছেন।

শফিকুল আলম জানান, ইপিজেড নির্মিত হলে আমিরাতের বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে। এর ফলে দেশে প্রচুর চাকরির সুযোগ তৈরি হবে।

প্রেস সচিব আরও জানান, এদিন অধ্যাপক ইউনূস দুবাইয়ে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন। প্রবাসীরা তাদের ভিসা জটিলতাসহ বিভিন্ন সমস্যা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর হলি ল্যান্ড কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান

বাংলাদেশে ইপিজেড স্থাপন করতে চায় আমিরাত

প্রকাশিত : ১০:৫৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫