ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের প্রতিনিধি কে আইসিসিতে, অপেক্ষা ৭ জুন পর্যন্ত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১৪০ বার দেখা হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডে প্রতিনিধিত্ব নিয়ে অবস্থান পরিষ্কার করেছে দেশের ক্রিকেট বোর্ড।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ৭ জুন নির্ধারিত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এসব পদে প্রতিনিধি মনোনয়ন দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসি বোর্ড ও আইবিসি বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের নাম নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্ধারণ করা হবে।

বিসিবি আরো জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসতে পারে। সফরকালে তারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করতে পারে এবং আইসিসি বোর্ডকে অবহিত করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।

ঢাকা-ময়মনসিংহ রেলপথে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশের প্রতিনিধি কে আইসিসিতে, অপেক্ষা ৭ জুন পর্যন্ত

প্রকাশিত : ০৫:১৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬