ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কাতার থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত অনুমোদিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় অতিরিক্ত এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২৮ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালের ২৫ ডিসেম্বরের জন্য চুক্তিতে বিদ্যমান মূল্য থেকে ভিন্ন শর্তে এ কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) অনুযায়ী ০.১০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাতার থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত অনুমোদিত

কাতার থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত অনুমোদিত

প্রকাশিত : ০৯:০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬