ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লিবিয়া থেকে আরও ১৭২ জনের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার মিসরাতা শহর থেকে ১৭২ জন বাংলাদেশি নাগরিককে আজ বুধবার (২৮ অক্টোবর) প্রত্যাবাসন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আনুমানিক সকাল ৬টায় বুরাক এয়ারের ইউ‌জেড২২২ ফ্লাইটযোগে প্রত্যাবাসিত নাগরিকরা ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

তারা ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন। প্রত্যাবাসিতদের মধ্যে ১৮ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ মিসরাতা শহরে প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রি-ডিপার্চার ব্রিফিংকালে তিনি অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং এর শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদের সচেতন করেন।

তিনি জানান, বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসন করতে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রদূত প্রত্যাবাসিতদের দেশে ফিরে আত্মবিশ্বাসের সঙ্গে নতুন জীবন শুরু করার এবং ভবিষ্যতে বিদেশ গমনের ক্ষেত্রে বৈধ পথ অনুসরণের আহ্বান জানান।

একই সঙ্গে তিনি মানবপাচারকারী ও দালাল চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার এবং অনিয়মিত অভিবাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান, যাতে অন্য কেউ একই ধরনের দুর্ভোগের শিকার না হন।

জনপ্রিয় সংবাদ

সরকার কানাডা এবং রাশিয়া থেকে দেড় লাখ টন সার আমদানি করবে

লিবিয়া থেকে আরও ১৭২ জনের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে

প্রকাশিত : ১২:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬