ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আরও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ জুন থেকে ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন।

সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ১৫ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। একই সঙ্গে ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখও ১৬ জুন নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, এ সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

প্রকাশিত : ০২:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬