ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

উয়েফা জানাল চ্যাম্পিয়ন্স লিগের ড্র কবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৪৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১৪১ বার দেখা হয়েছে

ক্লাব পর্যায়ের সবচেয়ে রোমাঞ্চকর প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দরজায় কড়া নাড়ছে। ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের ড্রয়ের তারিখও চূড়ান্ত হয়েছে।

ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ২৭ আগস্ট ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতার ৩৬ দলের পথ নির্ধারণ হবে।

এখনো একাধিক দলের চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য ঝুলে আছে। প্রতিযোগিতার বাছাইপর্বের নকআউট হবে শিগগিরই। দুই লেগের বাছাই উতরে যেতে পারলে নিশ্চিত করবে টিকিট। ১৮-১৯ আগস্ট হবে প্রথম লেগ, ফিরতি লেগ ২৫-২৬ আগস্ট।

বাছাইপর্ব শেষ হতেই পরের দিন প্রত্যেক প্রতিযোগী দলকে নিয়ে ড্র হবে। একক-লিগের ফরম্যাট শুরু হয়েছিল ২০২৪-২৫ মৌসুমে। ৩৬ দলের প্রত্যেকে প্রথম পর্বে ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে আটটি ম্যাচ খেলবে, চারটি হোম ও চারটি অ্যাওয়ে। শীর্ষ আট দল সরাসরি নকআউটে উঠবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে অফ খেলে শেষ ষোলোতে জায়গা পাবে।

সবশেষ দুটি আসরে চ্যাম্পিয়ন হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই। দুইবারই প্রতিযোগিতা হয়েছিল নতুন ফরম্যাটে।

জনপ্রিয় সংবাদ

কাতার থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত অনুমোদিত

উয়েফা জানাল চ্যাম্পিয়ন্স লিগের ড্র কবে

প্রকাশিত : ০৩:৪৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬