ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আপনারা লুকিয়ে ছিলেন, আমরা রাজপথে ঘুরেছি : ফিফা সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

ইতিহাসের সবচেয়ে বড় পরিসরে ৪৮ দলের অংশগ্রহণে ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন করে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে ফিফা। আয়োজনে নতুনত্ব ও বিস্তৃতির জন্য প্রশংসা যেমন এসেছে, তেমনি টুর্নামেন্টজুড়ে একের পর এক বিতর্কও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এসব সমালোচনাকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বরং তিনি দাবি করেছেন, বিশ্বের সর্বকালের সেরা বিশ্বকাপ আয়োজন করেছে ফিফা।

বিশ্বকাপ চলাকালে একাধিক ঘটনা মাঠের ফুটবলকে ছাপিয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনকলের পর ফোল্যারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত হওয়া, ইরান দলের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণ, সোমালিয়ার রেফারি ওমর আব্দুলকাদির আর্তানের ভিসা না পাওয়া এবং টিকিটের উচ্চমূল্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

রোববার রাতে ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক পোস্টে এসব সমালোচনাকে ‘ঘৃণা’ ও ‘মিথ্যা গুজব’ বলে উড়িয়ে দেন ইনফান্তিনো। তিনি লেখেন, ‘আপনারা যারা ফুটবলকে কেন্দ্র করে শিশু, দাদা-দাদি এবং বাবা-মায়েদের একসঙ্গে হওয়ার এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারেননি, তাদের জন্য আমার দুঃখ হয়। ম্যাচগুলো শেষ হয়ে গেছে, আর আপনারাও সেই আনন্দ ও মিলনমেলার অংশ হতে পারেননি। আরও দুঃখ হয়, কারণ সমালোচনা আর ঘৃণায় আপনারা এতটাই অন্ধ ছিলেন যে এই অসাধারণ দৃশ্যগুলো দেখতে পাননি।’

সমালোচকদের উদ্দেশে আরও কড়া ভাষায় ইনফান্তিনো বলেন, ‘যারা কলম-কাগজের পেছনে কিংবা পর্দার আড়ালে বসে ঘৃণা ও মিথ্যা গুজব ছড়িয়েছেন, তাদের বলতে চাই—আপনারা যখন আড়ালে ছিলেন, তখন আমরা ফিফার প্রতিনিধিরা সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করেছি। কঠোর পরিশ্রম করে বিশ্বের সেরা বিশ্বকাপ আয়োজন করেছি।’

জনপ্রিয় সংবাদ

যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

আপনারা লুকিয়ে ছিলেন, আমরা রাজপথে ঘুরেছি : ফিফা সভাপতি

প্রকাশিত : ১২:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬