ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার পুরঞ্জয় মহাজন পাড়ার গৌতম বুদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও চীবর দান, কল্পতরু দান, অষ্টপরিষ্কা দান, আকাশ প্রদীপ দান,নানাবিধ দান আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে বিহার প্রাঙ্গণে জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় বিহারের অধ্যক্ষ এম ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের এবং বিহার পরিচালনা কমিটির সভাপতি তৃপ্তিকর চাকমা, সহ সভাপতি ধীমান চাকমা, সাধারণ সম্পাদক ফলেন চাকমা সহ বিহারের দায়ক-দায়িকা ও পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে সংঘদান, চীবর দানসহ বিভিন্ন ধরনের দান-দক্ষিণা প্রদান করা হয়। ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আয়োজিত এ অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে এ উৎসবের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান করা হয়। এর মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মের দান, শীল, মৈত্রী ও করুণার শিক্ষা চর্চা করা হয়।
পুরঞ্জয় মহাজন পাড়ার গৌতম বুদ্ধ বিহারে এ ধর্মীয় আয়োজনকে ঘিরে পুণ্যার্থী ও স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা

মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬