ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব অনুমোদন পেল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে গম আমদানির জন্য অনুমোদিত দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব নেওয়ার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দরপ্রস্তাব পাওয়ার পর সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে দরকষাকষি শুরু করা হবে।

বুধবার (২৮ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের গম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েশন অনুমোদিত দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব নেওয়া হবে। প্রতিষ্ঠান দুটি হলো- অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল ও লুই ড্রেফাস কোম্পানি।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের সঙ্গে পাঁচ বছর মেয়াদি সরকার-টু-সরকার চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হচ্ছে। পরে লুই ড্রেফাস কোম্পানিকেও অনুমোদন দেওয়া হয়। ফলে গম সরবরাহের জন্য অনুমোদিত প্রতিষ্ঠানের সংখ্যা এক থেকে বেড়ে দুটি হয়েছে।

দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব নিয়ে সর্বনিম্ন দরদাতার সঙ্গে দরকষাকষির মাধ্যমে গম আমদানির মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রস্তাব বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন ব্যবহার করা হবে।

জনপ্রিয় সংবাদ

লিবিয়া থেকে আরও ১৭২ জনের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব অনুমোদন পেল

প্রকাশিত : ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬