ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মানি লন্ডারিংয়ের গল্প নিয়ে আসছে ‘দাবাঘর’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে

আসছে থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম ‘দাবাঘর’। যার গল্প দর্শকদের মনে একটাই প্রশ্ন জাগাবে— সত্য উদ্ঘাটনের জন্য একজন সাধারণ মানুষ কতটা ঝুঁকি নিতে পারে!

গল্পের কেন্দ্রে রয়েছে রামিসা রহমান, এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যা। তার হাতে আসে একটি পেনড্রাইভ, যাতে লুকিয়ে আছে দেশের একটি শক্তিশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর প্রমাণ। পেনড্রাইভটি হাতে পাওয়ার পর থেকেই রামিসার জীবন পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর দাবা খেলায়, যেখানে প্রতি চালে রয়েছে বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর হাতছানি। একদিকে সত্য প্রকাশের লড়াই, অন্যদিকে ক্ষমতার শীর্ষে থাকা দুর্নীতির এক নির্মম জগৎ।

ওয়েবফিল্মটির পরিচালক সৈয়দ সাহিল বলেন, ‘অনেক বছর ধরেই বিপুল পরিমাণ দুর্নীতির টাকা ইউরোপ ও আমেরিকায় পাচার হচ্ছে। এমনকি আমাকে ব্যক্তিগতভাবে মানি লন্ডারিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছি।’

সাবরিনা ইসলাম নাদিয়া এর প্রযোজনায় ওয়েবফিল্মটিতে অভিনয় করেন, বাংলাদেশের নাটক ও সিনেমাজগতের স্বনামধন্য খ্যাতিমান অভিনেতা স্বাধীন খসরু, আহাসান উদ্দিন, ইমতিয়াজ রনি, নিগার সুলতানা মিমি, আরিফ খান, সজিব মোত্তাকিন, মাসুদ আল আজাদ সহ আরও ফরাসী অভিনয় শিল্পিরা।

দুর্নীতি ও ক্ষমতার এই শ্বাসরুদ্ধকর খেলা ‘দাবাঘর’ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে।

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে শিশু অধিকার নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানি লন্ডারিংয়ের গল্প নিয়ে আসছে ‘দাবাঘর’

প্রকাশিত : ১১:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫