ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শনিবার চলবে অতিরিক্ত মেট্রোরেল ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

একইদিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর করেছে, তাদের জন্য ইতোমধ্যে মিরপুর ও ফার্মগেট এলাকায় ৩টি অতিরিক্ত কেন্দ্রের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একইসঙ্গে এমআইএসটি থেকে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সুবিধাজনক করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাবির জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এমআইএসটি কর্তৃপক্ষ তাদের শুধু স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ২৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাটি একদিন পিছিয়ে পরের দিন ২৮ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত করার ব্যবস্থা করেছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

শনিবার চলবে অতিরিক্ত মেট্রোরেল ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা

প্রকাশিত : ০১:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫