ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

আদালত অবমাননার রুল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবসহ তিনজনের বিরুদ্ধে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক শাহিনা খাতুন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।তাদেরকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।

অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, ২০১১ সালে জামালপুরের ৪৯ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতা সুবিধার জন্য হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ৪৯ মুক্তিযোদ্ধার পক্ষে রায় দেন। পরে আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখেন।

আইনজীবী বলেন, আপিল ও হাইকোর্ট বিভাগের আদেশ অমান্য করে গত ৩০ ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে ৪৯ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বিষয়ে নতুন করে যাচাই-বাছাই করার জন্য নোটিশ জারি করা হয়। আপিল ও হাইকোর্ট বিভাগে ৪৯ জন মুক্তিযোদ্ধার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত থাকার পর নতুন করে নোটিশ জারি করে তারা আদালত অবমাননা করেছে। আদালতে এই বক্তব্য তুলে ধরেছি। শুনানি শেষে হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেছেন।

আদালত অবমাননার রুল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবসহ তিনজনের বিরুদ্ধে

প্রকাশিত : ০৭:০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬