ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ডেসমন্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: একদিকে রাজমুকুট, অন্যদিকে ফুটবল মাঠ। জীবনে এমন দ্বিধার মুখে পড়ার সুযোগ সবার আসে না। উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের সিংহাসনে বসার অপ্রত্যাশিত প্রস্তাব এসেছিল জর্জ ডেসমন্ড কামুরাসির সামনে। কিন্তু রাজপরিবারের উত্তরাধিকার হওয়ার চেয়েও নিজের বর্তমান জীবন আর ফুটবলকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন ৩৬ বছর বয়সী এই গোলকিপার। তাই রাজসিংহাসনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল ক্লাব এসই ডনসে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তোড়ো রাজ্যের সদ্যপ্রয়াত রাজা ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর পর শুরু হয় উত্তরাধিকার নির্ধারণের প্রক্রিয়া। গত ২৭ আগস্ট মাত্র ৩৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ক্যানসারে মারা যান ওয়ো। ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে বিশ্বের সবচেয়ে কম বয়সী জীবিত রাজা হিসেবে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছিলেন তিনি।

ওয়োর মৃত্যুর পর রয়্যাল সাকসেশন কমিটির প্রথম পছন্দ ছিলেন তার চাচাতো ভাই কামুরাসি। কিন্তু সেই প্রস্তাব বিনীতভাবেই ফিরিয়ে দেন তিনি।

রয়টার্স ও উগান্ডার সংবাদমাধ্যম পালস উগান্ডার বরাত দিয়ে রয়্যাল সাকসেশন কমিটির সদস্য ফাদার ড. চার্লস ওয়ো জানিয়েছেন, নিজের বর্তমান জীবনের প্রতি কামুরাসির নানা দায়বদ্ধতা রয়েছে। এ মুহূর্তে রাজার মতো গুরুদায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয়—কমিটিকে এমনটাই জানিয়েছেন তিনি।

এসই ডনস এবার প্রথমবারের মতো এফএ কাপে অংশ নিচ্ছে। গত শনিবার এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে তারা জায়গা করে নিয়েছে দ্বিতীয় বাছাইপর্বে। আগামী ১৯ সেপ্টেম্বর চিচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে দলটি। রাজসিংহাসনের বদলে কামুরাসির চোখ এখন সেই ম্যাচসহ ইংল্যান্ডের ফুটবলেই।

রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ডেসমন্ড

প্রকাশিত : ১১:১৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬