কুমিল্লা প্রতিনিধি: সোমবার ( ১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দাউদকান্দি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন । এ সময় তার সাথে ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এম এ লতিফ ভুইয়া, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, যুগ্ম আহবায়ক মাহাবুবুল আলম হিরন, পৌর যুবদলের আহবায়ক শরিফ চৌধুরীসহ প্রচুর নেতা কর্মী ।

ডেস্ক রিপোর্ট 






















