ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নওগাঁর মান্দায় ভূমিসেবা সংক্রান্ত গণশুনানি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ভূমিসেবা প্রত্যাশীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শুনতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ভূমিসেবা সহজীকরণ, হয়রানি কমানো এবং ভূমি প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ গণশুনানির আয়োজন করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মান্দা-কুসুম্বা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ, মান্দা-কুসুম্বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান মকে এবং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নূর বক্তা মণ্ডল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গণশুনানিতে স্থানীয় সেবাপ্রত্যাশীরা ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এ সময় ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করা, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমানো এবং ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে ভূমিসংক্রান্ত সমস্যা সরাসরি প্রশাসনের কাছে তুলে ধরার সুযোগ পান স্থানীয় সেবাপ্রত্যাশীরা।

জনপ্রিয় সংবাদ

লোকদেখানো ইবাদত নয়, আমল হোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য -ছারছীনার পীর ছাহেব

নওগাঁর মান্দায় ভূমিসেবা সংক্রান্ত গণশুনানি

প্রকাশিত : ০৮:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬