ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় আইন কলেজের পরীক্ষাকেন্দ্র রাখার দাবিতে বিক্ষোভ, অবরোধের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষাকেন্দ্র কুমিল্লায় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করে ব্রাহ্মণবাড়িয়ায় রাখার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর এলাকার প্রেসক্লাব চত্বর মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর আন্দোলনকারীরা একটি বিক্ষোভ বের করে যা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে কুমারশীল মোড়ে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীরা জানান, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এবং ২০২৪ সালের শেষ বর্ষের মোট ৩৭০ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেবেন। তাদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী, ছোট শিশুর মা ও চাকরিজীবীরাও রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লার দূরত্ব এবং সড়কের বেহাল অবস্থার কারণে সেখানে গিয়ে পরীক্ষা দেওয়া নিয়ে তারা উদ্বিগ্ন।
শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষাকেন্দ্র কুমিল্লায় স্থানান্তরের সিদ্ধান্তের বিষয়টি আগে জানানো হলে তারা সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারতেন। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও ছোট শিশুর মায়েদের জন্য কুমিল্লায় গিয়ে পরীক্ষা দেওয়া কষ্টসাধ্য হবে। এ ছাড়া যাতায়াতের কারণে তাদের বাড়তি খরচও বহন করতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনা করে পরীক্ষাকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় রাখা উচিত। তাদের দাবি মেনে নেওয়া না হলে সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে সঞ্চালনা করেন মো. রুকন উদ্দিন। বক্তব্য দেন রাশেদ কবির আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া আইন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক ইকরামুল হোসেন রকি, ইঞ্জিনিয়ার এনামুল হক, স্বর্ণালী আক্তার, আহসান রিপন ও মাহমুদা আক্তার।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া আইন ছাত্র কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, চন্দন দাস, আমীর খসরু খাদেম প্রতীক, শাহ আরমান, শাহজামাল, ইমরান, রনি, আলামীন, মৃণাল ও দুর্জয় প্রধানসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত

ব্রাহ্মণবাড়িয়ায় আইন কলেজের পরীক্ষাকেন্দ্র রাখার দাবিতে বিক্ষোভ, অবরোধের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৭:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬