ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে এপিক ডায়াগনস্টিক এন্ড হসপিটালের শুভ উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে এপিক ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল। বুধবার (২৮ অক্টোবর) রামগঞ্জ পৌরসভার বাইপাস সড়কের মোফাজ্জল টাওয়ারে প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোমান পাটোয়ারী ও সাধারণ সম্পাদক, রামগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা রামগঞ্জের মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এপিক ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা ও রোগ নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এপিক ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওয়াজেদ আলী বলেন, “রামগঞ্জের মানুষের জন্য আধুনিক, মানসম্মত ও সেবামুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে সেবা দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা চাই, রামগঞ্জের মানুষ যেন নির্ভরযোগ্য চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা সহজে পেতে পারেন। এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় কয়েকজন বলেন, রামগঞ্জে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে নতুন এ প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে পারে বলে তাঁরা আশা করছেন। তাঁদের মতে, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা মানুষের নাগালের মধ্যে রাখতে হলে সেবার মান, চিকিৎসকদের আন্তরিকতা এবং পরীক্ষার নির্ভুলতা নিশ্চিত করা জরুরি। তাঁরা আশা প্রকাশ করেন, এপিক ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল রোগীদের আস্থা অর্জন করে দায়িত্বশীলতার সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবে।

পরে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

লক্ষ্মীপুরে এপিক ডায়াগনস্টিক এন্ড হসপিটালের শুভ উদ্বোধন

প্রকাশিত : ০৬:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬