ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয় এবং রাকিব হাসান নামের এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়।

২৯শে অক্টোবর বৃহস্পতিবার বেলা ১টার দিকে দুদকের ঝিনাইদহ কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
দুদক সূত্রে জানা যায়, সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনসহ বিভিন্ন কাজের জন্য টিপসই নেওয়া ও অন্যান্য সেবা প্রদানে সেবাগ্রহীতাদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে রাকিব হাসান নামের এক ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে আদায় করা ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযুক্ত রাকিব হাসান দাবি করেন, সাব-রেজিস্ট্রারের নির্দেশনা অনুযায়ী তিনি ওই টাকা নিতেন। তবে পরবর্তীতে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার রিপন মুন্সির বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে, অভিযানের বিষয়ে দুদকের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করা হলে বিস্তারিত বক্তব্য দিতে অস্বীকৃতি জানানো হয় এবং এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি ঘটনাস্থলে যান। সেখানে উদ্ধার হওয়া টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিধি অনুযায়ী রাকিব হাসানকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে বেপরোয়া কভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ভ্যানচালকের

কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

প্রকাশিত : ০৭:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬