ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুমকিতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে ৫০ কর্মী নিয়োগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৩৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঁচটি ইউনিয়নে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজে ৫০ জন কর্মী নিয়োগ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১০ জন করে কর্মী নিয়োগ দেওয়া হয়। আবেদনকারীর সংখ্যা নির্ধারিত পদের চেয়ে বেশি হওয়ায় কয়েকটি ইউনিয়নে লটারির মাধ্যমে কর্মী নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।

যেসব ইউনিয়নে ১০ জনের বেশি প্রার্থী আবেদন করেন, সেসব ইউনিয়নে স্বচ্ছতা বজায় রাখতে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিদের সামনে লটারির মাধ্যমে কর্মী নির্বাচন করা হয়। নিয়োগ কার্যক্রম চলাকালে উপজেলা প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিয়োগপ্রাপ্ত কর্মীরা নিজ নিজ ইউনিয়নের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত থাকবেন। তাদের কাজের মাধ্যমে গ্রামীণ সড়কগুলোর নিয়মিত পরিচর্যা ও চলাচলের উপযোগিতা বজায় রাখা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

দুমকিতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণে ৫০ কর্মী নিয়োগ

প্রকাশিত : ০৬:৩৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬