ইয়েমেনের উত্তরপশ্চিমাঞ্চলের জাওয়াফ প্রদেশের হাজমের একটি পেট্রোল পাম্পে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এতে ১২ জন নিহত ও আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৮ অক্টোবর) সৌদি আরবের বিমান থেকে সেখানে বোমাবর্ষণ করা হয়।
দেশটির হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যে ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন; তাদের মধ্যে নারী ও শিশুও আছে।
গত জুলাই থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে হুথি বিদ্রোহীদের নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরপর সেপ্টেম্বরে দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রায় সংঘাত তৈরি হয়। এ সময় হুথিরা বন্দরনগরী মোখাসহ ইয়েমেনের অন্যান্য অঞ্চল দখল করে ফেলে। পরে তাদের সেখান থেকে হটিয়ে দিতে সৌদি জোট ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শুরু করে।

ডেস্ক রিপোর্ট 






















