ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কালিয়াকৈরে বেপরোয়া কভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ভ্যানচালকের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে কভার্ডভ্যানের চাপায় মমিনুল হক (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সিপি কারখানার সামনের ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মমিনুল হক কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ভাড়া বাসায় থেকে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে মমিনুল হক ভ্যান চালিয়ে যাওয়ার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সিপি কারখানার সামনের ইউটার্ন এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতি সম্পন্ন কভার্ডভ্যান ভ্যানটিকে সজোড়ে চাপা দেয়। এতে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং চালক মমিনুল হক গুরুতর আহত হন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, “দুর্ঘটনার পর নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে বেপরোয়া কভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ভ্যানচালকের

কালিয়াকৈরে বেপরোয়া কভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ভ্যানচালকের

প্রকাশিত : ০৮:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬