ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সাবেক স্ত্রীর উদ্দেশ্যে হৃতিকের আবেগপূর্ণ বার্তা— ‘তোমার পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

দীর্ঘ ১৪ বছর ধরে তারা সংসার করেছিলেন। কিন্তু সেটা ভেঙে গিয়েছিল। ২০১৪ সালেই আলাদা হয়ে যান বলিউড তারকা হৃতিক রোশন ও সুজান খান। তবে বিচ্ছেদ হয়ে গেলেও সন্তানদের সূত্রে এখনো জুড়ে রয়েছেন তারা। আবার নিজেদের মধ্যেও আছে সুসম্পর্ক।

২৬ অক্টোবর ছিল সুজানের জন্মদিন। বিশেষ দিনে প্রাক্তন স্ত্রীকে শুভেচ্ছা জানাতে পারেননি। তবে দুদিন পর ঠিকই শুভেচ্ছা জানালেন, আবেগঘন এক দীর্ঘ বার্তায়। সেখানে সুজানের নানা প্রশংসা করেছেন, তাকে আশ্বাসও দিয়েছেন সবসময় পাশে থাকার।

ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্টে সুজানের বেশ কিছু ছবি যুক্ত করেছেন হৃতিক। আর লিখেছেন, ‘শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেল। তবে এই শুভেচ্ছা এসেছে আমার হৃদয়ের গভীর থেকে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, সুজান।’

আগামী দিনগুলোতে সুজানের জীবনে ভালোবাসা ও আনন্দের প্রত্যাশা করে হৃতিক লেখেন, ‘আমার প্রত্যাশা, এই বছর তোমার জীবনে যেন সেই ভালোবাসা, উষ্ণতা, আনন্দ ও জাদুকরি মুহূর্তগুলো ফিরে আসে, যা তুমি নিঃসংকোচে ও সুন্দরভাবে তোমার চারপাশের মানুষদের দিয়ে থাকো। তুমি যেভাবে জীবন কাটিয়েছ, যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ এবং আজকের মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলেছ, তা নিয়ে আমি গর্বিত। সত্যিই, তোমার মধ্যে মায়ের চেতনা বেঁচে আছে।’

দুই ছেলে রে ও রিদজের মা হিসেবে সুজানের ভূমিকার প্রশংসা করে হৃতিক লেখেন, ‘তুমি রে ও রিদজের সেরা মা। তাদের মা হিসেবে এমন একজন ইতিবাচক ও আলোকিত মানুষকে পেয়ে আমি কৃতজ্ঞ। যে জীবনের উজ্জ্বল দিকটি খুঁজে দেখতে কখনো ক্লান্ত হয় না।’

সুজানের নকশা ও ইন্টেরিয়র ডিজাইনের প্রতিষ্ঠান ‘দ্য চারকোল প্রজেক্ট’-এর সাফল্যও কামনা করেন হৃতিক। তিনি লেখেন, ‘তোমার জন্য আরও শক্তি ও সাফল্য কামনা করি। তোমার স্বপ্নের মতো পৃথিবীর প্রতিটি শহরে ছড়িয়ে পড়ুক দ্য চারকোল প্রজেক্ট।’

সবশেষে সুজানের পাশে থাকার আশ্বাস দিয়ে হৃতিক লেখেন, ‘আমি এখনো তোমার পাশে আছি, ভবিষ্যতেও থাকব। সব সময় তোমার সাফল্যে উচ্ছ্বসিত হয়ে তোমার জন্য হাততালি দেব।’

এদিকে হৃতিকের এই শুভেচ্ছায় আপ্লুত হয়েছেন সুজান খানও। তিনি মন্তব্যে লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ, রাই! আমাদের রে ও রিদজের জন্য চমৎকার অভিভাবকত্বের জয় হোক। আমাদের সবার সামনে আরও সুখের সময় ও উজ্জ্বল হাসি অপেক্ষা করুক—তোমার, সাবার (হৃতিকের বর্তমান প্রেমিকা), আমার ও আরসলানের (সুজানের বর্তমান প্রেমিক)।’

প্রসঙ্গত, সুজানের সঙ্গে বিচ্ছেদের অনেক দিন পর নতুন প্রেমে জড়িয়েছেন হৃতিক। অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। ২০২১ সাল থেকে তারা প্রেমে রয়েছেন। অন্যদিকে অভিনেতা আরসলান গনির সঙ্গে প্রেমে আছেন সুজান। তারা ২০২২ সাল থেকে প্রেম করছেন বলে শোনা যায়।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে বেপরোয়া কভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ভ্যানচালকের

সাবেক স্ত্রীর উদ্দেশ্যে হৃতিকের আবেগপূর্ণ বার্তা— ‘তোমার পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব’

প্রকাশিত : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬