ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

পুরোদমে কাজ চলছে ক্ষেপণাস্ত্র উৎপাদন : ইরানের বিপ্লবী গার্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

তেহরানের এখন আর ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা নেই বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেছেন, তেহরান এখনও ক্ষেপণাস্ত্র উৎপাদনে র কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে।

শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত দৈনিক ‘ইরান’ এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে। জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেছেন, ‘‘আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের সক্ষমতার স্কোর ২০। এ বিষয়ে কোনও উদ্বেগ নেই। কারণ আমরা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছি, যা বিস্ময়কর। ক্ষেপণাস্ত্র মজুত করার ক্ষেত্রেও আমাদের বিশেষ কোনও সমস্যা নেই।’’

ইরানের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী, ২০ স্কোরকে একটি পূর্ণাঙ্গ বা নিখুঁত হিসেবে মনে করা হয়।

এর আগে, বৃহস্পতিবার ইসরায়েলে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছিলেন, ইরানের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। তিনি দাবি করেন, ‘‘আমরা জয় হতে যাচ্চি এবং ইরান ধ্বংস হচ্ছে।’’

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছেন আইআরজিসির মুখপাত্র। দেশের জনগণের মনোভাব তুলে ধরে ইরানি এই জেনারেল বলেছেন, ‘‘এখানকার মানুষ চায় শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলুক। দেশ থেকে যুদ্ধের ছায়া সরে গেলেই কেবল এই যুদ্ধের সমাপ্তি ঘটবে।’’

পুরোদমে কাজ চলছে ক্ষেপণাস্ত্র উৎপাদন : ইরানের বিপ্লবী গার্ড

প্রকাশিত : ১১:২৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬