ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৩ কোটি ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ মে ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা ৬-বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।
বিজিবি সূত্র জানায়, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযানে ৪৯ জন চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় প্রায় ৩৪ কোটি ২০ লাখ টাকার মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে মালিকবিহীন জব্দকৃত মাদকদ্রব্যই আজ ধ্বংস করা হয়েছে।
ধ্বংস করা মাদকের তালিকায় রয়েছে—৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২৯ বোতল বিয়ার, ২৩৮.৭৯ কেজি গাঁজা, ১.৮৫৭ কেজি হেরোইন, ১.৮৯ কেজি কোকেন, ২৫ হাজার ৪৮৫ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৯টি ইনজেকশন। এসব মাদকের মোট আনুমানিক মূল্য ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা।এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। তিনি বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং সীমান্তে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। মাদক একটি জটিল সামাজিক সমস্যা উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ইফতেখার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নাজমুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর চালুর উদ্যোগ

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

প্রকাশিত : ০৮:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬