ঝিনাইদহ প্রতিনিধি: পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি সহ ঝিনাইদহ জেলা শহরে রেললাইন সংযোগ, মেডিকেল কলেজ-কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও নদী সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। ৭ই মে বৃহস্পতিবার সকালে রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।

স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, সদস্য প্রভাষক কামাল হোসেন, মুকুল হোসেন, এ্যাড আসাদুল ইসলাম, আইযুব হোসেন রানা, শারমিন সুলতানা, হাফেজ কামরুল ইসলাম, মোহাম্মদ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা বলেন, পার্শ্ববর্তী মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা শহরে কোনো রেল লাইন নেই। জেলা সদরে এখনও মেডিকেল কলেজ স্থাপিত হয়নি, আর উচ্চশিক্ষার জন্য সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। সকল সড়ক ও নবগঙ্গা নদী সংস্কার, দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে সেতু নির্মাণের জোর দাবি জানান।

ডেস্ক রিপোর্ট 






















