ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

নভেম্বরেই শুরু হামজাদের সাফ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ভারতের গোয়ায় চলছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপের সময় সূচি নিয়ে রয়েছে ফুটবলাঙ্গনে কৌতুহল। সেপ্টেম্বর থেকে পিছিয়ে সেটা নভেম্বরে পুনঃনির্ধারিত হয়েছে এবং স্বাগতিক হিসেবে থাকবে বাংলাদেশ।

সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল ভারতের গোয়া থেকে বলেন,‌ ‘তিন-চার দিন পর সাফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। নভেম্বরে পুরুষ সাফ ও বাংলাদেশ এই আসরের স্বাগতিক।

সাফের সাতটি দেশই ঐ সময়ে টুর্নামেন্টে খেলার জন্য ইতোমধ্যে সম্মতি প্রদান করেছে। পুরুষত্তোম ক্যাটেল আরও বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারশেন স্বাগতিক হওয়ার জন্য আবদেন করেছে। দু’টি ভেন্যুতে সাফ হতে পারে। সেই দুই ভেন্যু কোনগুলো, সেটা কয়েক দিন পর ঠিক হবে।’

৯-১৭ নভেম্বর ফিফা উইন্ডো খুব সংক্ষিপ্ত। সাফ টুর্নামেন্ট আয়োজনে কমপেক্ষ ১০-১২ দিন সময় প্রয়োজন। তাই সাফ সাধারণ সম্পাদক ফিফা উইন্ডোর আগেই খেলা শুরু করতে চান। তিনি বলেন,‌ ‘বাংলাদেশ, পাকিস্তানসহ কয়েকটি দেশে প্রবাসী ও দ্বৈত নাগরিক ফুটবলার রয়েছেন। যারা দক্ষিণ এশিয়ার বাইরে লিগ খেলেন। এজন্য আমরা উইন্ডোর আগে খেলা শুরু করব যেন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো তারা দেশের হয়ে খেলতে পারেন।

২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর অনেক বড় উইন্ডো ছিল। তবে ভারত তখন আসিয়ানে খেলবে। তাই সাফ পিছিয়েছে। সাফ আয়োজন অন্যতম বাধা ছিল স্পন্সর। সেটাও নিরসন হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক ক্যাটেল।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরেই শুরু হামজাদের সাফ

প্রকাশিত : ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬