ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

চীনের কাছে হারল বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

জাপানে অ-১৮ হকি এশিয়া কাপে জিততে পারেনি বাংলাদেশ বালক দল। লাল-সবুজের প্রতিনিধিদের বিপক্ষে ৩-২ গোল ব্যবধানে জিতেছে চীন। বালক দল ৪-২ গোলে মালয়েশিয়াকে পরাজিত করেছিল।

ম্যাচের নবম মিনেটে মুন্না ইসলাম পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে লিড এনে দেন। মুন্নার গোলে বাংলাদেশ এগিয়ে থেকে বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। বিরতির পরপরই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমায় চীন। দুই মিনিট পরই তুহিন আকাশ বাংলাদেশকে আবার লিড এনে দেন।

তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে চীন ম্যাচে সমতা আনে। চতুর্থ কোয়ার্টারের তৃতীয় মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে চীন ম্যাচে প্রথমবারের মতো লিড নেয়। ম্যাচের বাকি ১২ মিনিট বাংলাদশে গোল পরিশোধের চেষ্টা করে ব্যর্থ হয়।

বালিকা ইভেন্টে বাংলাদেশ চাইনিজ তাইপের মুখোমুখি হবে। গতকাল স্বাগতিক জাপান ১২-০ গোলে বাংলাদেশের বালিকাদের পরাজিত করেছিল।

চীনের কাছে হারল বাংলাদেশ

প্রকাশিত : ১২:১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬