ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভারত স্পিন বোলিং কোচ নিয়োগ দিলো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ভারতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হলেন সাইরাজ বাহুতুলে। এতদিন ভারতীয় দলে বোলিং কোচ হিসেবে ছিলেন শুধু মর্নে মর্কেল। দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসারের সঙ্গে এবার ভারতীয় দল নিয়ে কাজ করবেন বাহুতুলে। সাবেক এই স্পিনার শুধুমাত্র স্পিন বিভাগের দায়িত্ব পেয়েছেন।

জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে বাহুতুলেকে নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের পারফরম্যান্স ভালো হলেও লাল বলের ক্রিকেটে বেশ উদ্বেগজনক। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পরই প্রশ্ন উঠেছিল। ভারতীয় ব্যাটারদের স্পিন বলের বিরুদ্ধে বেহাল দশায় সমালোচিত হয়েছিলেন গম্ভীর। টেস্টে ভারতীয় দলের হাল দেখে উদ্বিগ্ন হন বোর্ড কর্তারাও। সম্ভবত এ কারণেই আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগেই স্পিন বোলিং কোচ নিয়োগ দেওয়া হয়েছে।

রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছেন। আফগানিস্তান টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। ফলে স্পিন বোলিংয়ে অভিজ্ঞতার অভাব হতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ভারতের অবস্থান ভালো নয়। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন সুন্দর, মানব সুতার, হার্ষ দুবের মতো তরুণ স্পিনারদের ভবিষ্যতের ভারতীয় দলের জন্য ভাবা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তাদের তৈরি করে দেওয়াই হবে বাহুতুলের প্রধান কাজ।

দায়িত্ব পেয়ে বাহুতুলে বলেছেন, ‘ভারতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পাওয়া বিরাট সম্মানের ব্যাপার। খেলোয়াড় হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করেছি গর্বের সঙ্গে। এ বার কোচ হিসাবেও ভারতীয় দলের জন্য অবদান রাখার সুযোগ পাব। এটা আমার কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ। আমি ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। সব ধরনের ক্রিকেটে সাফল্যই আমার লক্ষ্য।’

ভারত স্পিন বোলিং কোচ নিয়োগ দিলো

প্রকাশিত : ১১:২২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬