ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

ভোক্তা পর্যায়ে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, নির্ধারিত এ দাম ১ নভেম্বর থেকে কার্যকর হবে। পত্র অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার। ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।

এরপর অক্টোবর মাসেও জ্বালানি তেলের এ দাম বহাল রাখা হয়।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে ৩৭৫ পিস ইয়াবাসহ আটক দুই

নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য

প্রকাশিত : ০৯:০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬