ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বরগুনায় ছয় দিনে ২১৩ কিশোর-কিশোরী আটক, গ্রেপ্তার ২৬ মাদক ব্যবসায়ী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: বরগুনায় মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযানে ছয় দিনে ২১৩ কিশোর-কিশোরীকে আটক করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। একই সময়ে ২৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আটক কিশোর-কিশোরীদের কাউন্সেলিং দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শেষ বিকেলে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ২৩ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ৫২৯টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ১৯টি মাদক মামলা করা হয়েছে। মামলাগুলোতে আসামি করা হয়েছে ২৯ জনকে। গ্রেপ্তার করা হয়েছে ২৬ জনকে।

আটক কিশোর-কিশোরীদের মধ্যে বরগুনা সদরে ৪৩, বেতাগীতে ১৩, আমতলীতে ৫৬, তালতলীতে ২০, পাথরঘাটায় ২৭ ও বামনায় ৪২ জন রয়েছে। এ ছাড়া ডিবি পুলিশ ১২ জনকে আটক করে পরিবারের কাছে হস্তান্তর করে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান বলেন, বরগুনাকে নিরাপদ ও মাদকমুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ছয় দিনে ২১৩ কিশোর-কিশোরী আটক, গ্রেপ্তার ২৬ মাদক ব্যবসায়ী

বরগুনায় ছয় দিনে ২১৩ কিশোর-কিশোরী আটক, গ্রেপ্তার ২৬ মাদক ব্যবসায়ী

প্রকাশিত : ০৯:৫৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬