ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শুক্রবার বিকেলে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

টানা কয়েকদিনের গরমে হাঁসফাঁস ঢাকার জনজীবন। গত কয়েকদিনের তুলনায় আজ বৃহস্পতিবার আকাশ মেঘলা ছিল। সূর্যের প্রখরতাও তেমন ছিল না। তবে আকাশ মেঘলা থাকলেও ঝরেনি বৃষ্টি। এমন অবস্থায় ভ্যাপসা গরম এখনো রয়ে গেছে।

তবে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলের দিকে ঢাকায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার জানিয়েছে এ তথ্য।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকবে। আর শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা ৬৬ শতাংশ। সবমিলিয়ে প্রায় এক ঘণ্টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

ঢাকায় দিনের তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। তবে মনে হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আর রাতের দিকে তাপমাত্রা নেমে আসবে ২৪ এর ঘরে। অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, রাতেও বৃষ্টি হওয়ার অল্প সম্ভাবনা আছে রাজধানীতে।

জনপ্রিয় সংবাদ

ডলারের লাগামহীন দর, খোলাবাজারে ১২৮ টাকা পার করল

শুক্রবার বিকেলে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে

প্রকাশিত : ১২:০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬