ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

উইম্বলডন থেকে ছিটকে গেলেন দুবারের চ্যাম্পিয়ন আলকারাজ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

ফ্রেঞ্চ ওপেন মিস করার পর এবার টেনিস ভক্তদের জন্য আরও বড় দুঃসংবাদ নিয়ে এলেন কার্লোস আলকারাজ। ইনজুরির কারণে আসন্ন উইম্বলডন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দুবারের এই শিরোপাজয়ী। শুধু উইম্বলডনই নয়, এর আগে ঘাসের কোর্টের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে আলকারাজ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

ইনস্টাগ্রামে নিজের ইনজুরির আপডেট দিয়ে আলকারাজ লেখেন, ‘আমার পুনর্বাসন প্রক্রিয়া বেশ ভালোভাবেই চলছে। আমি আগের চেয়ে অনেক ভালো বোধ করছি। কিন্তু দুর্ভাগ্যবশত, প্রতিযোগিতামূলক টেনিসে ফেরার জন্য আমি এখনও পুরোপুরি প্রস্তুত নই। আর এই কারণেই কুইন্স এবং উইম্বলডন থেকে আমাকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে।’

‘এই দুই টুর্নামেন্ট আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং আমি এগুলো খুব মিস করব। যত দ্রুত সম্ভব কোর্টে ফেরার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’

এ বছরের শুরুটা দুর্দান্ত করেছিলেন আলকারাজ। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাসের সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করার রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু গত মাসে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে পাওয়া কবজির চোট তার পুরো বছরের ছন্দটাই নষ্ট করে দেয়।

যশোরের শার্শা সীমান্ত এলাকায় বিজিবি ও র‍‍্যাব এর যৌথ অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক -১

উইম্বলডন থেকে ছিটকে গেলেন দুবারের চ্যাম্পিয়ন আলকারাজ

প্রকাশিত : ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬