ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

হামজা ত্রিমুকুট জিতলেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ১৯৬৪ সাল থেকে ক্রীড়াবিদদের পুরস্কৃত করে আসছে।শুক্রবার রাজধানীর এক হোটেলে ২০২৫ সালে পারফরম্যান্সের ভিত্তিতে ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী তিনটি পুরস্কার পেয়েছেন। একটি বছরের সেরা ফুটবলার, আরেকটি দর্শকদের ভোটে পপুলার চয়েজ আর বছরের সেরা ক্রীড়াবিদের পুরস্কার।

হামজা ইংল্যান্ডে অবস্থান করছেন। এজন্য আজকের অনুষ্ঠানে সশরীরে থাকতে পারেননি। তার পক্ষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ২০২৫ সালের সেরা ক্রীড়াবিদের পুরস্কার গ্রহণ করেন। ওই সময় ভিডিও কলে হামজাকে সংযুক্ত করা হলে তিনি ধন্যবাদ জানান। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বর্ষসেরা ক্রীড়াবিদের দৌড়ে হামজার সঙ্গে ছিলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। তাদের পেছনে ফেলে ইংল্যান্ড প্রবাসী তারকা জিতে নিয়েছেন ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সর্বোচ্চ খেতাব স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার। একই সঙ্গে ক্রীড়ামোদীদের ভোটে তিনি জয় করেছেন পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। ২০২৫ সালে ফুটবলে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও পেয়েছেন।

ট্রেবল জয়ে এবারের বিএসপিএ অ্যাওয়ার্ডে রাজত্ব করলেন এ ফুটবলার। পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আমি এই পুরস্কার পেয়ে খুবই গর্ববোধ করছি। কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড দেশের ঐতিহ্যবাহী পুরস্কার। আমি আমার পরিবার, কোচ, সতীর্থ ও বন্ধুদের এবং ফ্যানদের ধন্যবাদ জানাচ্ছি, সারা বছর ধরে আমাকে ও জাতীয় দলকে সাপোর্ট দেওয়া জন্য।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক বলেন,‘বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনেক বছর ধরে হয়ে আসছে। আগে ফুটবলার হিসেবে এখানে আসতাম। এখন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আসলাম। আমার মনে হয়, এটি আমাদের ক্রীড়াঙ্গনের অর্জন।’

সভাপতির বক্তব্যে রেজওয়ান উজ জামান রাজিব বলেন, ‘আমার মনে হয়, আমাদের স্পোর্টস সাংবাদিকতা বিশ্বমানের। কিন্তু এখানে অনেক কিছু উন্নতি করার সুযোগ আছে। বিএসপিএ একটি স্পোর্টস জার্নালিস্ট ইনস্টিটিউট করতে চায়। এজন্য সকলকে পাশে চাই।’

এবার ১৬টি বিভাগে সর্বমোট ১৫ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হয়েছে।

একনজরে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫-এর বিজয়ীরা

বর্ষসেরা ক্রীড়াবিদ: হামজা চৌধুরী (চ্যাম্পিয়ন), ঋতুপর্ণা চাকমা (রানার-আপ), আমিরুল ইসলাম (রানার-আপ)।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: হামজা চৌধুরী।

বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন।

বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা।

বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম।

বর্ষসেরা আর্চার: আব্দুর রহমান আলিফ।

বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা।

বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার।

উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল (ক্রিকেট)।

বর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)।

বর্ষসেরা আম্পায়ার: সেলিম লাকী (হকি)।

বর্ষসেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (আর্চারি)।

তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)।

বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা (কাবাডি কোচ)।

সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি।

সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

জনপ্রিয় সংবাদ

হামজা ত্রিমুকুট জিতলেন

প্রকাশিত : ০৮:৪২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬