ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বরগুনার পাথরঘাটায় ভাষা, বিতর্ক ও বিজ্ঞান ক্লাবের উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় শিক্ষার্থীদের ভাষাচর্চা, বিতর্ক ও বিজ্ঞানমনস্কতা বাড়াতে ল্যাংগুয়েজ, ডিবেট ও সায়েন্স ক্লাবের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবগুলোর উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের চিন্তার স্বচ্ছতা, যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণ ও যোগাযোগের দক্ষতা বাড়াতে ভাষা ও বিতর্কচর্চার বিকল্প নেই। একই সঙ্গে বিজ্ঞানচর্চা শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু, সৃজনশীল ও সমস্যা সমাধানে দক্ষ করে তোলে। এসব ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে জ্ঞাননির্ভর, যুক্তিবাদী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত ইংরেজি ভাষাচর্চা, বিতর্ক প্রতিযোগিতা ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা যুক্তি উপস্থাপন ও বক্তব্য প্রদানের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরে।

জনপ্রিয় সংবাদ

ডলারের লাগামহীন দর, খোলাবাজারে ১২৮ টাকা পার করল

বরগুনার পাথরঘাটায় ভাষা, বিতর্ক ও বিজ্ঞান ক্লাবের উদ্বোধন

প্রকাশিত : ১১:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬